Sylhet Today 24 PRINT

সংযমের মাসেও সরকারের দমন-পীড়ন থেমে নেই: পংকী

সিলেটটুডে ডেস্ক: |  ২৬ এপ্রিল, ২০২২

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, ‘রাজধানীর নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেছে। সারাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে সরকারের হেলমেট বাহিনীসহ লোকজন জড়িত।

‘সরকার এই ঘটনাকে জড়িয়ে বিএনপি নেতা মকবুলসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। সিয়াম, সংযমের মাসেও এই অবৈধ সরকারের দমন-পীড়ন থেমে নেই। এই নিশিরাতের সরকারের হাত থেকে দেশের জনগন মুক্তি চায়।’

মঙ্গলবার তিনি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামিম, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, সদস্য নজীবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, আফজল হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, কামাল হাসান জুয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.