Sylhet Today 24 PRINT

নতুন ঠিকানা পেল তাহিরপুরের ৪৫ ভূমিহীন পরিবার

তাহিরপুর প্রতিনিধি: |  ২৬ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৪৫টি গৃহহীন পরিবারের মধ্যে ঘর ও জমি তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দীন, তাহিরপুর উপজেলা কৃষি কমকর্তা মো. হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলা সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানা ওসি আবদুল লতিফ তরফদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরি ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রুকন তালুকদার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমীন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউলজ্জামান ইমন, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মনো লাল দাশ, আনসার ভিডিপির কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ হতে বিশেষ ঈদ উপহার হিসেবে তাহিরপুরে ভূমিহীন ৪৫টি পরিবারকে নতুন ঘর ও জমির দলিল হাতে তুলে দেয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.