Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫০ গৃহহীন পরিবার

বানিয়াচং প্রতিনিধি  |  ২৬ এপ্রিল, ২০২২

বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেণীর পরিবারকে জমি-গৃহ প্রদান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় পর্যায়ের ১৫০টি স্বপ্নের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে ভার্র্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন। তারপর উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীনদের কাছে ঘরে চাবিসহ মুল্যবান কাগজপত্র হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব তুলে দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ। জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন গৃহহীন পরিবারগুলো। উপজেলার ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শুটকি বাঁধ আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারগুলো জানান, তারা কোন দিন ভাবেননি মাথা গোঁজার মতো নিজেদের একটি ঠিকানা হবে। আজ আমরা অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর  দেওয়া ঘরে থাকবো আর আমাদের কোন কষ্ট নেই। আগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন ঘরগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে উপজেলা জুড়ে ১৫০টি ঘর নির্মাণ করা হয়। নির্মিত ঘরগুলো বাথরুম , গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, অক্লান্ত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ করে উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। ঘর পেয়ে খুব খুশি উপকার ভোগীরা। উদ্বোধন শেষে আমরা উপকারভোগীদের জমির কবুলত রেজিঃসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.