Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধানাথ দাস (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার যাদবপুর গ্রামের মৃত আহ্লাদ দাসের ছেলে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হবিবপুর এক বাড়া বাড়িতে থেকে একটি ওষুধ কোম্পানিতে ডেলিভারি কাজ করত। পরিবারের লোকজনদের জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.