Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে খাদ্যশস্য বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৬ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর, মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসুচীর আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার ৩০৮১ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কর্মসুচীতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.