Sylhet Today 24 PRINT

মাথা গোঁজার ঠাঁই পেল জৈন্তপুরের ৮৭ ভূমিহীন পরিবার

জৈন্তাপুর প্রতিনিধি: |  ২৭ এপ্রিল, ২০২২

ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার ৬ ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

সহকারী কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.