Sylhet Today 24 PRINT

অভিমানে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি: |  ২৭ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে বর্ণা আক্তার নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্লভপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে মনতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বর্ণা আক্তারের সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই উপজেলার ভবানীপুর গ্রামের এক ছেলের। প্রেম সংক্রান্ত মান-অভিমানের জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পরিবারের বরাত দিয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) উত্তম কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। তবে পুলিশী তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.