Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদ উপহার দিলেন ওসি

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৮ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের খোঁজে এনে তাদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে নতুন পোশাক তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার (২৭ এপ্রিল) রাতে তিনি উপজেলা সদরের ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের এ নতুন পোশাক তুলে দেন।

আলাপকালে ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এই ছিন্নমূল শিশুরা ঈদ এলে মানুষের নতুন পোশাক দেখে আফসোস করে। এদের দেখার তো কেউ নাই। তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটাতে। সমাজের সকল বিত্তবান মানুষের এসব শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.