Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে অসহায়দের মধ্যে অর্থ বিতরন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২২

ঈদকে  সামনে রেখে ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ১নং ওয়ার্ডের ৬শতাধিক অসহায়দের মধ্যে নগদ ১১লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। পরিবারের লোকসংখ্যা বিবেচনা করে ৫হাজার, ৩হাজার ও ২ হাজার টাকা করে ওই সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের রামধানা গ্রামের রাজুক মিয়া রাজ্জাক মেম্বারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’ জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মধ্যে পৃথক পৃথকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে।

রামধানা গ্রামের প্রবীন মুরববী ও সমাজসেবক হাজী মো. মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাংবাদিক আক্তার আহমদ শাহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশ^নাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া ও পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও পৌর সভা সহায়ক কমিটির সদস্য রাজুক মিয়া রাজ্জাক মেম্বার।

এসময় গরিব অসহায় কল্যাণ ফান্ডের সভাপতি আবুল লেইছ, মুরব্বী আলকাছ আলী, তছির আলী, ব্যবসায়ী নুর ইসলাম, মাওলানা আব্দুল হক আল মামুন, পুল্যন্ড প্রবাসী লোকমান আহমদ, সংগঠনের সদস্য নোমান আহমদ, হেলাল আহমদ জাবেদ, মোস্তাক আহমদ রিজনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.