Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন চুনারুঘাটবাসী

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার উদ্যোগে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. সাইফুল আলম রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ট্যাগ অফিসার মোহাম্মদ কাউছার আহমেদ রনি, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, দৈনিক সংবাদ প্রতিনিধি শঙ্কর শীলসহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরগণ।

পৌরসভার মেয়র মো. সাইফুল আলম রুবেল বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬ হাজার ২১০ মেট্রিকটন চাউল ৪ হাজার ৬শ ২১ পরিবারকে ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.