Sylhet Today 24 PRINT

মুহিতের মৃত্যুতে সিপিবি সিলেট জেলার শোক

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ এপ্রিল, ২০২২

সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে এক শোক বার্তায় সিপিবি নেতৃবৃন্দ এ শোক জানান।

সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের স্বাক্ষরিক শোক বার্তায় বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তার ব্যক্তিগত শুদ্ধাচার শ্রেণি নিরপেক্ষ ভাবে সকলের কাছেই তার শ্রদ্ধার আসন নিশ্চিত করে। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.