Sylhet Today 24 PRINT

জুড়ীতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

জুড়ী প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২২

জুড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক আহমদ, জাকির আহমদ কালা, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.