Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বীরের মর্যাদা দিয়েছেন: শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২২

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যারা ’৭১ সালে জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই মুক্তিযোদ্ধারা জামায়াত-বিএনপি জোটের আমলে মানবেতর জীবন যাপন করেছেন। মুক্তিযোদ্ধারা অসহায় ছিলেন, অবেহেলিত ছিলেন। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বীরের সম্মান দিয়েছেন। তারা আজ আর অসহায় নয়, অবহেলিত নয়।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭৩ জন বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে নিজ উদ্যোগে ঈদ উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্বনাথ কলেজ রোডের সড়ক ও জনপথের ডাক বাংলোয় অনুষ্ঠিত ঈদ উপহার বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.