Sylhet Today 24 PRINT

মে দিবসে শ্রীমঙ্গলে চা শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০১ মে, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। পরে সংগঠনটির ২০২০-২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে উপজেলার মাজদিহী চা বাগানের নাট মন্দিরে বাংলাদেশের চট্রগ্রাম সিলেটসহ বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিক নেতা ও শ্রমিকরা সমাবেশ স্থলে এসে যোগ দেন। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পুর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জাতীয় সংগীতের সাথে বাংলাদেশের পতাকা ও চা শ্রমিক ইউনিয়নের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা।

চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপদেষ্টা অঞ্জন দত্ত, উপদেষ্টা পরাগ বাড়ই,

বাংলাদেশীয় চা সংসদের কনভেনার ও ফিনলে টি সিইও তাহসিন আহমেদ চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা চা শ্রমিকরা এখনও নির্যাতিত ও নিপীড়িত। এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের অধিকার নায্য দাবী তুলে ধরি,  বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাই। এ বছর মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’  সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমরা মালিক ও শ্রমিক মিলে যে এগ্রিমেন্ট করি সেই এগ্রিমেন্টে যদি মালিক ও শ্রমিকদের আন্তরিকতা না থাকে তাহলে এই এক্তা কিভাবে হবে, উন্নতি কিভাবে হবে? আমরা শ্রমিক ও মালিক পক্ষের এগ্রিমেন্টে বেশিরভাগ সময় মালিকদের আন্তরিকতা পাই না। এখনো চা শ্রমিকরা তাদের নাজ্য অধিকার পায় নি। শ্রমিকদের মজুরী খুবই কম, শ্রমিক মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি মালিক পক্ষ মানছেন না। ২০১৯ সালে শ্রমিকদের মজুরী ১২০ টাকা করা হয়েছিলো, ২০২২ সালে এসে এখন সেই ১২০ টাকাই মজুরী রাখার জন্য মালিক পক্ষ বিভিন্ন পায়তারা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.