Sylhet Today 24 PRINT

ঈদ উপলক্ষে হবিগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: পুলিশ সুপার

চুনারুঘাট প্রতিনিধি: |  ০১ মে, ২০২২

ঈদে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

তিনি বলেন, ‘কোনো রকম নিরাপত্তা ঝুঁকি ছাড়াই জেলাসহ চুনারুঘাট উজেলাবাসী পরিবার পরিজনসহ ঈদ উৎসব করবে, শপিং করবে নির্বিঘ্নে ঘুরাঘুরি করবে, তাদের নিরাপত্তাহীনতা ঘটবে না। সেটা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করছি। প্রবাসী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যাতে না হন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

‘নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পুলিশ সদস্যকে ছুটি পর্যন্ত দেওয়া হয়নি। এ নিরাপত্তা ব্যবস্থা ঈদ পরবর্তী কয়েকদিন অব্যাহত থাকবে। একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা জেলাসহ প্রতিটি উপজেলা পর্যায়েও নেওয়া হয়েছে।’

শনিবার (৩০ এপ্রিল) চুনারুঘাট থানা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি পুলিশ সুপার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র মো. সাইফুল আলম রুবেল, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো. জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, আব্দালুর রহমান আব্দাল, মো. মানিক সরকার, মুহিতুর রহমান রুমন ফরাজি প্রমুখ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.