Sylhet Today 24 PRINT

খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে আমিরুল ইসলাম স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ০১ মে, ২০২২

হতদরিদ্রদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ সামাজিক-সাংস্কৃতিক কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় আমিরুল ইসলাম স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

রোববার (১ মে ) দুপুর ২টায় পশ্চিম পাগলার রায়পুরে সাবেক ইউপি সদস্য মরহুম আমিরুল ইসলামের নিজ বাড়িতে অর্ধশতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ হয়।

স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ ও খাদ্যবিতরণ অনুষ্ঠানে প্রবীণ সামাজিক ব্যক্তিত্ব, রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেল্থ কেয়ার সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম রকুর সভাপতিত্বে ও আমিরুল ইসলাম স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কামাল পারভেজ সাজনের পরিচলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, মর্নিংবার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, সমাজকর্মী শাফিউল ইসলাম সুসাদ, এনাম মির্জা, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, সমাজকর্মী রুয়েল মির্জা ও তোফায়েল মির্জা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.