Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ বিজিবির তালিকাভুক্ত আসামি আটক

মাধবপুর প্রতিনিধি: |  ০২ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) তালিকাভুক্ত আসামি অভিজিত পাল ও তার সহযোগীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

আজ (সোমবার) দুপুরে আটককৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সোমবার ভোররাতে মনতলা বিওপির বিজিবি সদস্যরা বহরা ইউনিয়নের উত্তরশিক গ্রামে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ মাধবপুর পৌর শহরের অজিত পালের ছেলে বিজিবির তালিকাভুক্ত আসামি অভিজিৎ পাল ও উপজেলার কমলপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে ইমরান হোসেনকে আটক করে।

তিনি আরও জানান, সোমবার সকালে আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারতীয় শাড়ি, মোবাইল, মাদক এনে ব্যবসা করত।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.