Sylhet Today 24 PRINT

মাধবপুরে গ্রাম বাংলা লাইফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি: |  ০৩ মে, ২০২২

গ্রাম বাংলা লাইফ ফাউন্ডেশন ও গ্রাম বাংলা সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার মনতলা স্টেশন পূর্ব বাজার ব্রাঞ্চ অফিসে এ বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সালাম সুমন।

প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সেলিম মিয়া।

এসময় প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার মাকসুদা আক্তার, ফিল্ড অফিসার সুজন মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপ পরিচালক কে এইচ এম ইমদাদুল হক সুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.