Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি: |  ০৪ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওসমানী নগর উপজেলার শিবপুর গ্রামের সাব্বির আহমেদ এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের স্বপন সরকার।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মঙ্গলপুর গ্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উপজেলার রতনপুর গ্রাম থেকে স্বপন সরকারকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.