চুনারুঘাট প্রতিনিধি: | ০৪ মে, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে শামীম মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
বুধবার বিকেলে উপজেলার রাণীগাও ইউনিয়নের তারাশোল গ্রামে চারা-বাগানে এ মরদেহ উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা এটা হত্যাকাণ্ড। শামীমের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।