Sylhet Today 24 PRINT

আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেলেন গোলাপগঞ্জের বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ ডিসেম্বর, ২০১৫

অবশেষে উচ্চ আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেলেন সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী।

রোববার দুপুরে তিনি তার মনোনয়ন ফিরে পাওয়া সংক্রান্ত হাইকোর্টের রায়ের কপি স্থানীয় নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘কিবরিয়া চৌধুরী এ পৌরসভায় বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন। তার কোনো বিদ্রোহী প্রার্থীও ছিল না। স্থানীয় নির্বাচন কর্মকর্তারা তার মনোনয়ন বাতিল করলে আবারো আবেদন করেন তিনি। কিন্তু এতে সাড়া দেননি নির্বাচন কর্মকর্তারা। সবশেষ গত বৃহস্পতিবার তিনি উচ্চ আদালতে আবেদন করলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.