Sylhet Today 24 PRINT

জেলা কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের মানবপ্রাচীর

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০১৫

অছাত্র, অশিক্ষিত, বিবাহিত, ছিনতাইকারী, অনুপ্রবেশকারী চাদাঁবাজ দ্বারা গঠিত সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঘোষিত ছয়দিনের কর্মসূচির অংশ হিসেবে তৃতীয়দিন রবিবার মানবপ্রাচীর কর্মসূচি পালন করা হয়েছে। সিলেট জেলা তৃণমুল ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যানারে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানবপ্রাচীরে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এম নিজাম উদ্দিন, সহ সভাপতি হোসেন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, শিক্ষা সম্পাদক মওদুদ আহমদ আকাশ, গণ শিক্ষা সম্পাদক কনক পাল অরুপ, আইন সম্পাদক টিপু রঞ্জন দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপ সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, বকতিয়ার আকরাম চৌধুরী অনি, কাউসার আহমদ, দেলোয়ার হোসেন, টিটু চৌধুরী, রাসেল আহমদ, লোকমান মিয়া তালুকদার, হোসেন আহমদ, সুশান্ত শেখর দাস, নাজমুল ইসলাম, দুলাল আহমদ, ছাদেক আহমদ, রাশেদ ইকবাল চৌধুরী, সৌরভ দাস, অনুপম, শামীম তালুকদার, রুবেল আহমদ, মিজানুর রহমান মজনু, রাসেল আহমদ, শিপু মিয়া, এমজি কিবরিয়া, শামীম খান, জশিনুর আহমদ, শওকত হাসান মানিক, জয়শিষ দাশ লিটন, সোহেল আহমদ, মাহবুব আহমদ, মিলাদ, জুয়েল, সায়েল আহমদ, রায়হান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.