Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে ঈদের রাতে তরুণীকে ধর্ষণ!

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৬ মে, ২০২২

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঈদের দিন অর্থাৎ ৩ মে রাতে ফেনারবাক ইউনিয়নরে বিষ্ণুপুর গ্রামে ঘটে। তবে এ ঘটনায় আজ শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পরিবার।

অভিযোগে একই এলাকার দেবাষীশ সরকার (২৫)কে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ বছরের এক তরুণীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে, তবে ঘটনাটি ঈদের দিন রাতের।  

ওসি বলেন, আমাদের প্রাথমিক ধারণা ওই ছেলে সাথে মেয়েটির সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল, তারপর হয়তো তারা সম্পর্কে জড়িয়ে পরে এবং পরবর্তীতে বিয়ে হবে না এমন চিন্তা থেকেই এমনটি হয়েছে।

মামলা রেকর্ড হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, আসামি জামালগঞ্জ এলাকায় নেই, আধুনিক প্রযুক্তির সহায়তার তার লোকেশন ট্রেকিং করে তার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। আমরা সেই মোতাবেক কাজ পরিচালনা করবো। এবং ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার উপযুক্ত শাস্তি জানিয়েছেন ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। তিনি বলেন, আমি শুনেছি তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল যেহেতু ছেলেও হিন্দু এবং মেয়েও তাই তারা প্রথমে বিয়ে দিয়ে দেয়ার চিন্তা করলেও মেয়ের বয়স না হওয়ায় তার বাবা থানায় মামলা করতে গিয়েছেন। তবে ঘটনার তদন্ত শেষে আমরা ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে মেয়ের বাবার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.