Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ ইউপিতে ভোট ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২২

বিভিন্ন কারণে স্থগিত থাকা সিলেটের জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন (ইসি) নতুন তারিখ অনুযায়ী জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টিসহ ১৬ ইউপির ভোট আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ নতুন তারিখ ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জের সুলতানপুরে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। জাকিগঞ্জের কাজলসার ইউপিতে সকল পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.