Sylhet Today 24 PRINT

মাধবকুণ্ড প্রবেশের সড়কে অভিযান, ৭ ব্যক্তিকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ মে, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে প্রবেশের সড়কে অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ডে বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ঘুরতে আসছেন। এসময় অনেকে মাধবকুণ্ড জলপ্রপাতে প্রবেশের সড়কে এলোমেলোভবে গাড়ি পার্কিং করে রাখছেন। এতে যানজটের সৃষ্টি হয়ে পর্যটকদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। শুক্রবার অভিযানকালে যত্রতত্র পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইনে ৭ ব্যক্তিকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.