Sylhet Today 24 PRINT

জায়গার বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৬ মে, ২০২২

হবিগঞ্জে জমির বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ভাইয়ের বিরুদ্ধে।

সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহজাহান মিয়া বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

পরিবারের বরাতে তিনি জানান, জমি নিয়ে শাহজাহানের সঙ্গে অনেক দিন ধরেই বিরোধ তার চাচাতো ভাই আছকির মিয়া ও বিল্লাল মিয়ার। দুই মাস আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাহজাহান মিয়ার হামলায় তার চাচা কুদ্দুস মিয়া মারা যান। এতে ক্ষিপ্ত ছিলেন কুদ্দুসের ছেলে আছকির ও বিল্লাল। তাদের সঙ্গে হাত মেলান শাহজাহানের আপন ছোট ভাই জয়নাল মিয়া।

ওসি জানান, বাড়ির পাশের রাস্তায় শুক্রবার একা পেয়ে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেন আছকির ও বিল্লাল এবং জয়নাল। তাদের আটকে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.