Sylhet Today 24 PRINT

দিরাইয়ে গলায় ফাঁসে যুবকের ‘আত্মহত্যা’

দিরাই প্রতিনিধি |  ০৭ মে, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত যুবক শ্যামারচর গ্রামের রজব আলী মিয়ার ছেলে ফজলুর রহমান (২৮)।

তিনি পেশায় ডাক পিয়ন। পাশাপাশি তিনি স্থানীয় শ্যামারচর বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (৬ মে) সন্ধ্যার দিকে হঠাৎ ফজলুর রহমানের ঘরে তার ঝুলন্ত দেহ অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফজলুর রহমানের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.