Sylhet Today 24 PRINT

শেরপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২২

মৌলভীবাজারের শেরপুরে গাড়ি চাপায় নিহত কনস্টেবল রাকিব আলী

মৌলভীবাজারে বাস উল্টে গিয়ে চাপা দিলে দাঁড়িয়ে থাকা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (৮ মে) ভোর ৪টায় শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব (২৩) শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে আসা যাত্রীবাহী জালালাবাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এসে উল্টে যায়। এ সময় আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দাঁড়িয়ে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্য রাকিবকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসটি উল্টে যাওয়ায় বাসের বেশকিছু যাত্রী আহত হয়েছেন। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.