চুনারুঘাট প্রতিনিধি | ০৮ মে, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আউয়াল (৩৭) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকোটা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ শ্রমিক আব্দুল আউয়াল ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আউয়াল রাতে গ্রামের একটি মাছের খামারে মটর স্থাপনের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতের সুইচ বন্ধ না করে একটি তারে সঙ্গে অন্য একটি তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।