Sylhet Today 24 PRINT

উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখার সভাপতি সিরাজ উদ্দিন, সম্পাদক শুভাশিষ দে

বড়লেখা প্রতিনিধি: |  ০৮ মে, ২০২২

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ মে) বিকেলে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কাউন্সিল অধিবেশন হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ।

উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি বিকুল চক্রবর্ত্তী।

এতে সর্বসম্মতি ক্রমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিনকে সভাপতি ও শিক্ষক শুভাশিষ দে শুভ্রকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। এরমধ্যে দুইজন কোপ্ট সদস্য পরবর্তীতে মনোনীত করা হবে।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি দীপক রঞ্জন দাস, বিমল বর্ধন, আয়াজ বাঙালী, বদরুল ইসলাম মনু ও সুমিতা চক্রবর্ত্তী, সহ সাধারণ সম্পাদক সঞ্জু দাস, মোহাম্মদ হানিফ পারভেজ, কোষাধ্যক্ষ মিহির দত্ত, সাংগঠনিক সম্পাদক দীপু দাস, নাট্য সম্পাদক সালমান কবির, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, আবৃত্তি ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া আক্তার লিলি, সদস্য সুবোধ দাস, আসাদুজ্জামান আসাদ, মমতা মন্নান, অসিম চন্দ্র কর, নাজমুল হোসাইন ও তপন দাস।

এর আগে দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী বড়লেখা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন।

সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি বিকুল চক্রবর্ত্তী, বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ, কমরেড ধনঞ্জয় দে, উদীচীর উপদেষ্টা গীতেষ দাস বিষু, কার্যকরি সদস্য হানিফ পারভেজ, সঞ্জু দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.