Sylhet Today 24 PRINT

ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ১১

ছাতক প্রতিনিধি: |  ০৮ মে, ২০২২

সুনামগঞ্জের ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার (০৮মে) বিকেলে ছাতক-সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্স যোগে দোয়ারাবাজারের চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের ৮ দিন বয়সী শিশু পুত্র মোহাম্মদের লাশ নিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের খারগাও-মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরািকশার যাত্রী ৪ বছর বয়সী শিশু তানহার মৃত্যু হয়। সে কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ার মেয়ে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জহির আলী যাত্রী গোবিন্দ দাস (১৭), পুজব দাস(১৫), সানজিদা (১০), মারজান (১৪) ও এম্বুলেন্সে থাকা হাবিবুর (২০), নাছুয়া বেগম (২০), কেছন বিবি(৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি( ২৬)। আহতদেরকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন। সিএনজি চালকসহ আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত এম্বুলেন্স ও সিএনজি জব্দ করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.