Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল উপজেলা গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৮ মে, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল উপজেলা গণগ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  রোববার বিকেলে শহরের শেখ রাসেল শিশু উদ্যানের ভিতরে এই গণগ্রন্থাগারটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মুঠোফোনের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থেকে গণ গ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ ড.মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম,এসময় আরো উপস্থিত ছিলেন গণ গ্রন্থাগার পরিচালনা কমিটির সহ সভাপতি দেবাশীষ চৌধুরী রাজা, গণ গ্রন্থাগারের সদস্য সচিব অধ্যাপক অবিনাশ আচার্য, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী,কোষাধ্যক্ষ অয়ন চৌধুরী,সদস্য  বিশ্বজ্যোতি চৌধুরী,জহর তরফদার,বিকুল চক্রবর্তী,শিমুল তরফদার প্রমুখ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.