Sylhet Today 24 PRINT

মা দিবসে চুনারুঘাটে শোভাযাত্রা ও আলোচনা সভা

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৮ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে (৮ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন  ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‌'শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার,চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমূখ।

বক্তারা বলেন, মা এমন এক শব্দ, যার বিকল্প নেই। মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সন্তানদের কাজ করা উচিত এবং মেয়েদের বাল্য বিবাহ রোধ এবং মায়েদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার উপর গুরুত দেয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.