Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২২

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আলোচিত সেই তিতাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারী ও ৩ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ মে) বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের ২য় তলার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এ ৯ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উস্তিংগেরগাও-এর মৃত সাইদুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২), সিলেটের জৈন্তাপুর থানার সরখাল গ্রামের রমজান আলীর ছেলে মো. আব্দুল করিম (২৮), সুনামগঞ্জের দিরাই থানার উদ্দুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহেল (২৮), কুমিল্লা জেলার কোতয়ালি থানার মঙ্গলটুলী গ্রামর কাজী আলমগীরের মেয়ে নিহার আক্তার (২১), সুনামগঞ্জ জেলার সদর থানার পশ্চিম ফেনারবাগ গ্রামের বাবুল মিয়ার মেয়ে রিমা (১৯), বাগেরহাট জেলার ফকিরহাট থানার মানষা গ্রামের কালীদাস মজুমদারের মেয়ে শ্রীমতি মনি (২৬), খুলনা জেলার দিঘলিয়া থানার জুংগসিয়া গ্রামের ওয়াহেদুজ্জামানের মেয়ে আখি (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলগীবাজার গ্রামের মতিয়ার রহমানের মেয়ে শান্তা (২৫), ও নোয়াখালী জেলার সুধারাম থানার গাজীরখেওয়া গ্রামের নুর নবীর মেয়ে নীলা (১৯)।

তাদেরকে সোমবার (৯ মে) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।  

এরআগে গত বছরের ২৭ আগস্ট তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেপ্তারে করে পুলিশ। ওই দিন হোটেলটির ২য় তলার দুটি কক্ষ থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছরের ১৫ জানুয়ারি এ হোটেলে অভিযান চালিয়ে ৫ তরুণী ও ৯ যুবকসহ মোট ১৪ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.