Sylhet Today 24 PRINT

নগরের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ৬ নারীসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২২

সিলেট নগরের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬জন নারীসহ ৯ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। গতকাল রোববার বিকেল আনুমানিক চারটার দিকে এই অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল।

সোমবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

এতে বলা হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এলাকার কদমতলীতে তিতাস আবাসিক হোটেলের ২য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ৯জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোজাম্মেল হক (২২), মো. আব্দুল করিম (২৮), সোহেল (২৮), নিহার আক্তার (২১), রিমা (১৯), মনি (২৬), আঁখি (২৪), শান্তা (২৫), ও নীলা (১৯)

আটকের পর আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর (নং-৫৪) অ্যাক্টের ৭৭ আদালতে দাখিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.