Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৯ মে, ২০২২

হবিগঞ্জের  চুনারুঘাটে  সবুজ  মিয়া (৩০)  নামে  ১৩ মামলার  পলাতক  আসামিকে  গ্রেপ্তার  করেছে  পুলিশ।  রবিবার  ভোররাতে  উপজেলার কবিলাশপুর  এলাকায়  অভিযান  চালিয়ে  তাকে গ্রেপ্তার  করা  হয়।

গ্রেপ্তারকৃত  সবুজ  মিয়া  ওই এলাকার  কুদ্দুছ  মিয়ার  পুত্র।  

চুনারুঘাট  থানার ওসি  মোঃ  আলী  আশরাফ  বলেন,  গ্রেপ্তারকৃত সবুজ  ১৩  মামলার  পলাতক  আসামি।  সে  দীর্ঘদিন  পুলিশের  চোখ  ফাঁকি  দিয়ে  চলছিল।  তা ছাড়াও  সবুজের   বিরুদ্ধে  একাধিক  অভিযোগ  রয়েছে।  তাকেব সোমবার   হবিগঞ্জ  জেলা কারাগারে  প্রেরণ  করা  হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.