Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে কোটি কণ্ঠের জাতীয় সঙ্গীতে শরীক হবে সিলেটবাসীও

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পন লগ্নে সারাদেশবাসীর সঙ্গে সিলেটবাসীও গইবে প্রাণের জাতীয় সঙ্গীত। জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বানে এবার কোটি কণ্ঠের জাতীয় সঙ্গীতের আয়োজন করেছে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি।

১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছে। গতকাল নগরীর জিন্দাবাজারে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি, সিলেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিজয় দিবসে পাক বাহিনীর আত্মসমর্পনের সেই মহেন্দ্রক্ষণে জাতীয় সঙ্গীতের এই আয়োজনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বৈঠক থেকে।

বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি, সিলেটের আহ্বায়ক ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ বাদল কর, কবি শুভেন্দু ইমাম, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নারী নেত্রী ইন্দ্রাণী সেন সম্পা, প্রভাষক প্রণব কান্তি দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, রণেন সরকার রণি, গণজাগরণ মঞ্চের সংগঠক মো. নাজিম উদ্দিন, আব্দুল বাতেন, রাজীব রাসেল, উজ্জ্বল চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন, সিলেটের সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.