Sylhet Today 24 PRINT

বড়লেখায় শ্যামলী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বড়লেখা প্রতিনিধি: |  ০৯ মে, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মেকানিক নিহত হয়েছেন।

সোমবার রাত আনুমানিক সাতটায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিস এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত ফখরুল ইসলাম উপজেলার গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ শ্যামলী পরিবহনের বাস জব্দ ও চালকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেল যোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্র্যাক অফিস এলাকার রাস্তায় আসা মাত্র বিপরীত দিক থেকে (ঢাকা থেকে বিয়ানীবাজারগামী) আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঘটনাকারী শ্যামলী পরিবহনের বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.