ছাতক প্রতিনিধি: | ০৯ মে, ২০২২
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। মঈনপুর একটি আলোকিত এলাকা উল্লেখ করে তিনি বলেন এখানের শিক্ষানুরাগীরা মঈনপুর হাই স্কুল স্থাপন করেছিলেন বলেই এলাকার মানুষ কলেজের স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করেছেন।
তিনি কলেজ বাস্তবায়নের সাথে জড়িত প্রয়াতদের স্মরণ করে বলেন, এলাকার প্রবাসীদের শ্রম-ঘামও জড়িত রয়েছে এ কলেজের সাথে। কলেজ স্থাপন করায় এলাকার মানুষের স্বপ্ন পুরন হয়েছে। এ কলেজের শিক্ষার্থীরা আজ দেশে বিদেশে প্রতিষ্টিত।
সোমবার (০৯মে) মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত একাডেমিক ভাবনের ৩য় তলার শুভ উদ্বোধন ও সরকারি অর্থায়নে নির্মিত চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় এমপি মানিক আরো বলেন, ছাতক-দোয়ারার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। চলমান রয়েছে কোটি-কোটি টাকার প্রকল্প। এ সব বাস্তবায়িত হলে এর সুফল জন সাধারণ ভোগ করতে পারবেন। তিনিই বলেন, ছাতক-দোয়ারায় নিজ ব্যয়ে ৪ টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেছেন তিনি। ছাতকের দক্ষিণ এলাকায় বটের খালে আরো ২ টি ব্রিজ স্থাপন করে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। ছাতক-দোয়ারার প্রত্যেকটি গ্রাম সড়ক যোগাযোগের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সিলেট বিভাগের মধ্যে একমাত্র কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার চালুর কাজ প্রায় শেষ পর্যায়ে। জুন-জুলাই মাসের মধ্যে হয়তো এর উদ্বোধন হবে। এতে চিকিৎসা সেবায় ও আমরা অনেকটা এগিয়ে যাবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডঃ রমা বিজয় সরকার, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক আবদুল মান্নান খান, সচিব প্রফেসর মোঃ কবির, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আয়োজিত সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তি, কলেজ পরিচালনা কমিটি, কলেজের শিক্ষক -শিক্ষার্থী, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।