Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ মে, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, সহসভাপতি মিটন দেব, ফয়জুল আমিন, রাজ শেখর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সুলতান, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, জুয়েল হোসেন, নিজাম রনি প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও কলেজসহ প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.