Sylhet Today 24 PRINT

সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

বিভিন্ন স্থানে অবৈধ বাঁশকল, শ্রমিক নির্যাতন, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। আজ সকাল থেকে নগরীর ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ূন রশীদ চত্বর থেকে নগরীর প্রবেশমুখ চন্ডীপুল পয়েন্ট পর্যন্ত সড়ক ট্রাক রেখে অবরোধ  করে রেখেছেন শ্রমিকরা।

অবরোধের কারনে আশপাশের সড়কগুলোতে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পরেছেন সাধারন যাত্রীরা।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ট্রাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ৫ দফা দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছিল। এরমধ্যে গত রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের তাড়িয়ে দেয়। এ কারণে বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলন আরো তীব্রতর হচ্ছে। তারা হুমায়ূন রশীদ চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

৫ দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়।

দাবী আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান শ্রমিক নেতৃবৃন্দ।ধর্মঘটের আওতায় ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থাকবে। তবে অন্যান্য গণপরিবহন ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.