তাহিরপুর প্রতিনিধি | ১০ মে, ২০২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বোরো সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গণে ভিডিও কর্নফারেন্সে উদ্বোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ-দৌলা,,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি.এম.মুশফিকুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম অফিসার মোহাম্মদ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুতফুর রহমান লাকসাব, সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মইনুল হক, রাফি আহমেদ রাসেলসহ স্থানীয় সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কৃষকগণ।