Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১০ মে, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় কর্তৃক শমসেরনগর বাজারে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মুল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মুল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়েছে।

শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, নোহা কসমেটিক্স ৫ শত টাকা, একে শপিং মল ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো. হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসিফ ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা করে আইন অনুসারে ২৫ শতাংশ এক হাজার তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। এ অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বেই দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সরজমিন উপস্থিত থেকে ৭/৮ টি খুচরা দোকানের মজুদকৃত পূর্বের তেল বোতলের গাঁয়ে উল্লেখিত দামে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.