Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি  |  ১১ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ী এলাকায় সীমান্তের মেইন পিলার ১৯৬৩ এস এর ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে  বিওপির টহল কমান্ডার নায়েক পলাশ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ কিং ফিসার বিয়ার ও ৩৩ বোতল হোয়াইট ম্যাজিক মোট ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।

এ সময় মাদক বহনকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য আনুমানিক ৫৯৭৫০টাকা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.