Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ মে, ২০২২

বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠান থেকে ৮ হাজার লিটার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এসব প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পপরিচালক শফিকুল ইসলাম বলেন, বাজারে তেলের সংকট তৈরি করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা, আমরা অভিযান চালাচ্ছি এখন পর্যন্ত ৯ হাজার লিটার তেল আমরা উদ্ধার করেছি অভিযান অব্যাহত থাকবে।

এরআগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে অভিযান চালিয়ে ১ হাজার লিটার তেল বুধবার জব্দ করা করে ভোক্তা অধিকার সংরক্ষণ তেল মজুদ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.