Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

হামিদুর রহমান (মাধবপুর) |  ১৪ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রামনগর এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজা ও ১৩০ পিছ ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর গ্রামের মোবারক মিয়ার ছেলে।

শনিবার (১৪ মে) ভোররাতে মনতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার নুকুল চন্দ্র রায়ের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা স্বীকার করে জানান আটককৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.