Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধের নিষ্পত্তি

রেজুওয়ান কোরেশী (জগন্নাথপুর) |  ১৪ মে, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে রাস্তা নিয়ে তিন মাস ধরে বিরোধের জের ধরে সমাজচ্যুত ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার সার্কেল শুভাশিস ধর এর উদ্যোগে শনিবার (১৪ মে) সকাল ১০ টায় জগন্নাথপুর সার্কেল অফিসে দুই পক্ষকে নিয়ে নিষ্পত্তি করার জন্য বৈঠকে বসেন।

সার্কেল শুভাশিস ধর এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সালেক আহমেদ,সমাজকর্মী শামীম আহমেদ, জাহানুর আলী, রাজু মিয়া, খলিল মিয়া, মো. কালাই মিয়া, জহুর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য, খালেদ মিয়া, মালেক মিয়া, মুমিন মিয়া, মুহিদ মিয়া প্রমুখ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,ইসলামপুর গ্রামের চলাচলের রাস্তা নিয়ে কালাই মিয়া ও জহুর আলীর এর মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে গ্রামের সিদ্ধান্ত না মানায় কালাই মিয়া পক্ষ কে সমাজচ্যুত করা হয়। এ নিয়ে মামলা দায়ের হলে পুলিশ গ্রামের কয়েকজন সালিসি ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গতকাল সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর এর নেতৃত্বে উভয়পক্ষ কে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.