Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ মে, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পাথর শ্রমিক আলমগীর হোসেন (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে মোয়াখাই ও মুক্তাপুর হাওর এলাকায় নিখোঁজ আলমগীরের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তার লাশটি সেখান থেকে উদ্ধার করেন।

স্থানীয় এলাকাবাসি জানান, শুক্রবার (১৩ মে) সকাল অনুমান ১০টার দিকে নৌকা করে বন্যা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য শিশু সহ পরিবারের ৫ সদস্য নিয়ে পার্শ্ববর্তী বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন আলমগীর হোসেন। এসময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নৌকা ডুবে গেলে পানিতে তলিয়ে যান তারা। তাদের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এতে ২শিশু সহ ৪জন কে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন গড়ের পাড় গ্রামের ফুল মিয়ার ছেলে আলমগীর হোসেন।

নিখোঁজ হওয়া আলমগীরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের লোকজন ২দফায় সন্ধান চালিয়েও আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (১৪ মে) ভোর ৬টায় পাহাড়ী ঢলে আকস্মীক বন্যার পানি অবনতি হলে ঘটনাস্থল হতে প্রায় ১৫০ গজ দূরে ভাসমান অবস্থায় গাছের নিচে আলমগীর মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ আলমগীরের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

এদিকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের অনুমতি স্বাপেক্ষে লাশ শনিবার দর্জী হাটি জামে মসজিদে আছরের নামাজের পর দর্জী কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.