Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি: |  ১৫ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ।

রোববার বিকেলে কাশিমনগর ফাঁড়ির এসআই ইসমাঈল হোসেন ভূইয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া খুরশিদ মিয়ার মুদির দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সুমন মিয়া (২১), হবিগঞ্জের রাহুবল উপজেলার সেলিমনগর গ্রামের মৃত সফিজউদ্দিনের ছেলে শাহীন মিয়া (২৫) ও একই উপজেলার র্স্বণরেখা গ্রামের সোবান মিয়ার ছেলে মনির হোসেনকে (১৯) আটক করে তাদের হাতে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.