Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৬ মে, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ফাহিম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফাহিম নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের টেনু মিয়ার ছেলে।

সোমবার (১৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব।

স্থানীয়রা জানান, দুপুরে মিরপুর থেকে নবীগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বিপরীত দিক থেকে আসা ধান কাটার মেশিন হারভেস্টারের সংঘর্ষে মেশিনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিম মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.